বাংলাদেশের প্রথম ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে যেকোনো সনদের জন্য অনলাইনে আবেদন করুন। সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে দ্রুত ও নিরাপদে সেবা পান।
সফল আবেদনের হার
সেবা উপলব্ধ
সনদ হলো বাংলাদেশের প্রথম এবং সবচেয়ে বড় ডিজিটাল সনদ ব্যবস্থাপনা প্ল্যাটফর্ম। আমরা ইউনিয়ন পরিষদ, পৌরসভা এবং সিটি কর্পোরেশনের নাগরিকদের জন্য সম্পূর্ণ ডিজিটাল সনদ সেবা প্রদান করি।
আমাদের লক্ষ্য হলো প্রতিটি নাগরিককে দ্রুত, নিরাপদ এবং স্বচ্ছ পদ্ধতিতে সনদ সেবা প্রদান করা, যাতে কোনো ভোগান্তি ছাড়াই ঘরে বসে সেবা নেওয়া যায়।
সকল ধরনের সনদ ও পৌর সেবা এখন আপনার হাতের মুঠোয়
নাগরিক সনদ, চারিত্রিক সনদ, ট্রেড লাইসেন্স, উত্তরাধিকার সনদ, পারিবারিক সনদ, অবকাঠামো অনুমতি সনদ, প্রত্যয়ন, সহ ৩০+ সনদ
অনলাইনে হোল্ডিং ট্যাক্স ঘড়ে বসে পরিশোধ ও রসিদ ডাউনলোড
ব্যবসা প্রতিষ্ঠানের ট্রেড লাইসেন্স আবেদন, নবায়ন ও ডিজিটাল রেকর্ড ব্যবস্থাপনা।
ভিজিএফ, জিআর,ভিজিডি, তালিকা ও মাষ্টারোল, স্লিপ সহ সকল প্রক্রিয়া ডিজিটাল পদ্ধতিতে প্রস্তুত
এনআইডি স্ক্যান করে স্বয়ংক্রিয় তথ্য পূরণ
কথা বলে আবেদন ফর্ম পূরণ করুন সহজেই
জন্ম ও মৃত্যু নিবন্ধন যাচাইয়ের মাধ্যমে প্রয়োজনীয় সহায়তা ডিজিটালভাবে।
আবেদন নম্বর দিয়ে বর্তমান অবস্থা দেখুন এবং QR কোডের মাধ্যমে সনদ যাচাই করুন।
আমাদের অনন্য বৈশিষ্ট্যগুলো আপনাকে সেরা সেবা নিশ্চিত করে
নাগরিকদের তথ্য নিরাপদভাবে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি)-এর সরকারি ক্লাউড অবকাঠামোতে সংরক্ষিত থাকে।
একবার তথ্য দিয়ে নাগরিক নিবন্ধন করলেই যথেষ্ট। পরবর্তী সকল সেবার জন্য স্বয়ংক্রিয়ভাবে ব্যবহৃত হবে।
সরকারি ডিজিটাল পেমেন্ট প্ল্যাটফর্ম ekPay (একপে)-এর মাধ্যমে নিরাপদ ও সহজে অনলাইন পেমেন্ট যায়।
আধুনিক AI (Artificial Intelligence) প্রযুক্তি ব্যবহার করা হয়েছে, যা দ্রুত তথ্য প্রক্রিয়াকরণ, স্মার্ট অটোমেশন, উন্নত ব্যবহারকারী অভিজ্ঞতা এবং আরও কার্যকর সেবা প্রদানে সহায়তা করে।
কয়েক মিনিটেই আবেদন গ্রহণ ও সনদ প্রদান প্রক্রিয়া
যেকোনো ডিভাইস থেকে সহজে সেবা নিন অ্যাপ বা ওয়েবে
প্রতিটি সনদে ইউনিক QR কোড দিয়ে তাৎক্ষণিক যাচাই
টু-ফ্যাক্টর অথেনটিকেশন (2FA) হলো একটি অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা, যেখানে ব্যবহারকারীর পরিচয় নিশ্চিত করতে পাসওয়ার্ডের পাশাপাশি OTP (One-Time Password) বা অন্য একটি যাচাইকরণ ধাপ ব্যবহার করা হয়। এর ফলে ব্যবহারকারীর অ্যাকাউন্ট ও তথ্য আরও নিরাপদ থাকে।
দিনরাত যেকোনো সময় আবেদন করুন নিজের সুবিধামতো
আবেদনের প্রতিটি ধাপে মোবাইলে এসএমএসে আপডেট
ক্রোম এক্সটেনশনের মাধ্যমে দ্রুত কাজ সম্পন্ন করা যায়।
আবেদন জমা দেওয়ার পর প্রতিটি ধাপের অগ্রগতি সহজে ট্র্যাক করা যায়।
মাত্র ৫টি সহজ ধাপে আপনার সনদ পান
মোবাইল নম্বর দিয়ে সহজেই একাউন্ট তৈরি করুন
প্রয়োজনীয় তথ্য দিয়ে আবেদন ফর্ম পূরণ করুন
বিকাশ, নগদ বা কার্ডের মাধ্যমে ফি পরিশোধ করুন
প্রশাসন আবেদন যাচাই করে অনুমোদন দেয়
ডাউনলোড করুন বা প্রিন্ট নিন আপনার সনদ
এখনই সনদ প্ল্যাটফর্মে নিবন্ধন করুন এবং ভোগান্তিমুক্ত ডিজিটাল সনদ সেবা উপভোগ করুন। ঘরে বসেই পান সকল সরকারি সনদ।
নাগরিক সেবা, নিরাপত্তা, পেমেন্ট, যাচাই এবং ডিজিটাল সনদ সম্পর্কিত গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর।
উত্তর: এটি একটি আধুনিক ডিজিটাল প্ল্যাটফর্ম, যার মাধ্যমে ইউনিয়ন পরিষদ ও পৌরসভার বিভিন্ন নাগরিক সেবা দ্রুত, সহজ, নিরাপদ ও স্বচ্ছভাবে প্রদান করা হয়।
উত্তর: সেবা অটোমেশন সিস্টেম বাংলাদেশের প্রথম eKYC ও ডিজিটাল সনদ ব্যবস্থাপনা সফটওয়্যার, যা ২০১৬ সালে তৈরি করা হয় এবং ধারাবাহিকভাবে আধুনিক প্রযুক্তির মাধ্যমে উন্নত করা হচ্ছে।
উত্তর: কারণ এটি দ্রুত, নিরাপদ, স্বচ্ছ, নির্ভরযোগ্য এবং আধুনিক ডিজিটাল সেবা নিশ্চিত করে। এতে সময় ও খরচ সাশ্রয় হয় এবং ঘরে বসেই বিভিন্ন সরকারি সেবা গ্রহণ করা যায়।
উত্তর: জন্ম নিবন্ধন সম্পর্কিত আবেদন, বিভিন্ন ধরনের নাগরিক সনদ, প্রত্যয়নপত্র, ট্রেড লাইসেন্সসহ স্থানীয় সরকার কর্তৃক প্রদত্ত বিভিন্ন ডিজিটাল সেবা গ্রহণ করা যায়।
উত্তর: হ্যাঁ। নাগরিকরা ঘরে বসেই অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
উত্তর: প্রতিটি সনদের জন্য মাত্র ১৫ টাকা (নাগরিক) আবেদন এর জন্য প্রযোজ্য।
উত্তর: সরকারি ডিজিটাল পেমেন্ট প্ল্যাটফর্ম ekPay (একপে)-এর মাধ্যমে নিরাপদ ও সহজে অনলাইন পেমেন্ট করা হয়।
উত্তর: হ্যাঁ। নাগরিকদের সুবিধার্থে অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপ রয়েছে, যার মাধ্যমে আবেদন, আবেদন ট্র্যাকিং, সনদ ডাউনলোড এবং বিভিন্ন ডিজিটাল সেবা সহজেই গ্রহণ করা যায়।
উত্তর: হ্যাঁ। আবেদন নম্বর ব্যবহার করে আবেদনটির বর্তমান অবস্থা সহজেই জানা যাবে।
উত্তর: হ্যাঁ। আবেদন অনুমোদন বা অন্যান্য গুরুত্বপূর্ণ অগ্রগতির বিষয়ে SMS বা অন্যান্য নোটিফিকেশনের মাধ্যমে জানানো হতে পারে।
উত্তর: হ্যাঁ। প্রতিটি ডিজিটাল সনদে থাকা QR Code বা Verification Code-এর মাধ্যমে সহজেই সনদের সত্যতা যাচাই করা যায়।
উত্তর: হ্যাঁ। আধুনিক নিরাপত্তা ব্যবস্থা ব্যবহার করে নাগরিকদের তথ্য সুরক্ষিত রাখা হয়।
উত্তর: ব্যবহারকারীর নিরাপত্তা নিশ্চিত করতে পাসওয়ার্ডের পাশাপাশি OTP (One-Time Password) বা অতিরিক্ত যাচাইকরণ পদ্ধতি ব্যবহার করা হয়। এর ফলে অননুমোদিত প্রবেশ রোধ করা যায় এবং তথ্য আরও নিরাপদ থাকে।
উত্তর: নাগরিকদের তথ্য নিরাপদভাবে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি)-এর সরকারি ক্লাউড অবকাঠামোতে সংরক্ষিত থাকে।
উত্তর: সরকারি নিরাপত্তা নীতিমালা অনুসরণ করে তথ্য এনক্রিপশন, নিরাপদ সার্ভার এবং নিয়ন্ত্রিত প্রবেশাধিকার (Access Control)-এর মাধ্যমে নাগরিকদের তথ্যের গোপনীয়তা নিশ্চিত করা হয়।
উত্তর: হ্যাঁ। সিস্টেমটিতে আধুনিক AI প্রযুক্তি ব্যবহার করা হয়েছে, যা দ্রুত তথ্য প্রক্রিয়াকরণ, স্মার্ট অটোমেশন, উন্নত ব্যবহারকারী অভিজ্ঞতা এবং আরও কার্যকর সেবা প্রদানে সহায়তা করে।
উত্তর: QR Code স্ক্যান করে সনদের তথ্য দ্রুত যাচাই করা যায়, যা জালিয়াতি প্রতিরোধে সহায়ক।
উত্তর: প্রয়োজনীয় সেবার ধরন অনুযায়ী জাতীয় পরিচয়পত্র, জন্ম নিবন্ধন নম্বর, মোবাইল নম্বর এবং অন্যান্য প্রয়োজনীয় তথ্য লাগতে পারে।
উত্তর: সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ বা পৌরসভার নাগরিক এবং অনুমোদিত প্রশাসনিক কর্মকর্তারা এই সিস্টেম ব্যবহার করতে পারবেন।
উত্তর: সংশ্লিষ্ট স্থানীয় সরকার কর্তৃপক্ষ কর্তৃক ইস্যুকৃত ডিজিটাল সনদ সরকারি নীতিমালা অনুযায়ী গ্রহণযোগ্য।
উত্তর: নাগরিকদের ঘরে বসেই দ্রুত, নিরাপদ, স্বচ্ছ ও ঝামেলামুক্ত ডিজিটাল সেবা নিশ্চিত করা এবং সরকারি সেবাকে আরও আধুনিক ও প্রযুক্তিনির্ভর করে তোলা।
সহায়তার জন্য নিচের ফোন নম্বর, ইমেইল, ঠিকানা ও সময়সূচী ব্যবহার করুন।
সর্বশেষ আপডে: ৩০ জুন, ২০২৬
সনদ প্ল্যাটফর্ম (sonod.com.bd) ব্যবহার করার মাধ্যমে আপনি এই শর্তাবলীতে সম্মতি দিচ্ছেন। এই শর্তাবলী বাংলাদেশের আইন অনুযায়ী প্রযোজ্য হবে।
প্ল্যাটফর্ম ব্যবহারের জন্য বৈধ মোবাইল নম্বর দিয়ে নিবন্ধন করা আবশ্যক। আপনার একাউন্টের নিরাপত্তার দায়িত্ব সম্পূর্ণ আপনার।
সনদ প্রদানের ক্ষেত্রে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ/পৌরসভার অনুমোদন প্রয়োজন। সনদের বৈধতা সংশ্লিষ্ট প্রশাসন কর্তৃক নিশ্চিত করা হবে।
সকল ফি অনলাইনে পরিশোধযোগ্য। একবার পরিশোধিত ফি ফেরতযোগ্য নয়, তবে প্রশাসনিক কারণে আবেদন বাতিল হলে সম্পূর্ণ ফি ফেরত দেওয়া হবে।
সনদ প্ল্যাটফর্মের সকল কন্টেন্ট, লোগো, ডিজাইন ও সফটওয়্যার বুদ্ধিবৃত্তিক সম্পদ সুরক্ষা আইনের আওতাধীন। অনুমতি ছাড়া কোনো অংশ কপি করা নিষিদ্ধ।
সর্বশেষ আপডেট: ১ জানুয়ারি, ২০২৫
আমরা নিম্নলিখিত তথ্য সংগ্রহ করি: নাম, পিতার নাম, মাতার নাম, জন্ম তারিখ, এনআইডি নম্বর, মোবাইল নম্বর, ঠিকানা এবং সনদ সংক্রান্ত প্রয়োজনীয় তথ্য।
আমরা আপনার তথ্য SSL এনক্রিপশন, ফায়ারওয়াল এবং অ্যাক্সেস কন্ট্রোল সহ আধুনিক নিরাপত্তা ব্যবস্থা ব্যবহার করি।
আপনার ব্যক্তিগত তথ্য কোনো বাণিজ্যিক প্রতিষ্ঠানকে দেওয়া হয় না। তবে আইন প্রয়োগকারী সংস্থার অনুরোধে তথ্য প্রদান করা হতে পারে।
আপনি যেকোনো সময় আপনার তথ্য দেখতে, সংশোধন করতে বা মুছে ফেলতে পারেন। এজন্য [email protected] এ যোগাযোগ করুন।
সর্বশেষ আপডেট: ৩০ জুন, ২০২৬
কুকি হলো একটি ছোট টেক্সট ফাইল যা আপনার ব্রাউজারে সংরক্ষিত হয়। এটি আমাদের ওয়েবসাইটকে আপনাকে ভালো সেবা প্রদান করতে সাহায্য করে।
আপনি আপনার ব্রাউজারের সেটিংস থেকে কুকি অক্ষম করতে পারেন। তবে এতে কিছু সেবা সঠিকভাবে কাজ নাও করতে পারে।
সেশন কুকি ব্রাউজার বন্ধ হলে মুছে যায়। পার্সিস্টেন্ট কুকির মেয়াদ সর্বোচ্চ ১ বছর।
সর্বশেষ আপডেট: ৩০ জুন, ২০২৬
সনদ (sonod.com.bd) বাংলাদেশ সরকারের ডিজিটাল বাংলাদেশ উদ্যোগের আওতায় পরিচালিত একটি ডিজিটাল সনদ ব্যবস্থাপনা প্ল্যাটফর্ম।
সনদ প্ল্যাটফর্ম কর্তৃক প্রদত্ত সনদের বৈধতা সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ/পৌরসভা/সিটি কর্পোরেশন কর্তৃক নিশ্চিত করা হয়। প্ল্যাটফর্ম কর্তৃপক্ষ সনদের বিষয়বস্তুর জন্য দায়ী নয়।
সনদ নাম, লোগো, সফটওয়্যার ও সকল কন্টেন্ট সনদ প্ল্যাটফর্মের সম্পত্তি। কপিরাইট আইন ২০০০ (সংশোধিত ২০২৩) অনুযায়ী সুরক্ষিত।
যেকোনো বিরোধ ঢাকা, বাংলাদেশের আদালতে নিষ্পত্তি করা হবে এবং বাংলাদেশের আইন প্রযোজ্য হবে।
সর্বশেষ আপডেট: ১ জুলাই, ২০২৬
ব্যবহারকারী চাইলে সনদ প্ল্যাটফর্মে নিবন্ধিত একাউন্ট মুছে ফেলার জন্য অনুরোধ করতে পারবেন। এজন্য নিবন্ধিত মোবাইল নম্বর, নাম এবং প্রয়োজনীয় পরিচয় যাচাই তথ্যসহ সহায়তা কেন্দ্রে যোগাযোগ করতে হবে।
নিরাপত্তার কারণে একাউন্ট মুছে ফেলার আগে ব্যবহারকারীর পরিচয় যাচাই করা হতে পারে।
একাউন্ট মুছে ফেলার অনুরোধের জন্য [email protected] ইমেইলে যোগাযোগ করুন।